রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টি-টোয়েন্টি ক্যারিয়ারে মুশফিকের যত অর্জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে ব্রাত্য হয়েছিলেন, বিসিবি সেটার কেতাবি নাম দিয়েছিল ‘বিশ্রাম’। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন, সেখানে নিজেকে প্রমাণের বদলে উল্টো ব্যর্থতার অতলে হারিয়ে গেছেন।এশিয়া কাপের ব্যর্থতাতেই হয়ত নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছিলেন মুশফিক। তাই এশিয়া কাপ থেকে দেশে ফেরার পরদিনই টি-টোয়েন্টিকে বিদায় জানালেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম কুড়ি ওভারের ক্রিকেটে পা রাখেন মুশফিক। টি-টোয়েন্টির আঙ্গিনায় ১৬ বছর কাটিয়েছেন এই বর্ষীয়ান ক্রিকেটার, খেলেছেন ১০২টি ম্যাচ। বাংলাদেশের হয়ে ১০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩ ক্রিকেটারের একজন মুশফিক।টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে কখনোই খুব বেশি আলো ছড়াতে পারেননি মুশফিক। ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে ১৫০০ রান করেছেন তিনি। ৯৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৬ বার অর্ধশতক পেরিয়েছেন মুশফিক। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১১৫.০৮।টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের অধিকারী ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুশফিক। ১৬ বছরের ক্যারিয়ারে উইকেটরক্ষক ক্যাচ-স্টাম্পিং মিলিয়ে ৬২টি ডিসমিসাল রয়েছে তার ঝুলিতে। এই তালিকায় তার সামনে রয়েছেন কেবল ভারতের মহেন্দ্র সিং ধোনি (৯১ ডিসমিসাল), দক্ষন আফ্রিকার কুইন্টন ডি কক (৭৭) এবং ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন (৬৩)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৪২টি ক্যাচ তালুবন্দি করেছেন, যার মধ্যে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ নিয়েছেন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ক্যাচের দিক দিয়ে বিশ্বে সপ্তম এই বাংলাদেশি উইকেটরক্ষক। এছাড়া তার ৩০টি স্টাম্পিং টি-টোয়েন্টি ইতিহাসে উইকেটরক্ষকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এই কীর্তিতে তার সামনে রয়েছেন শুধু ভারতের মহেন্দ্র সিং ধোনি (৩৪ স্টাম্পিং) এবং পাকিস্তানের কামরান আকমল (৩২)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories