রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লেভা-রাফায় সেভিয়ায় বিপক্ষে বার্সার বড় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

লিগ ম্যাচে শক্তিশালী সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে সেভিয়ার মাঠে দারুণ খেলেছেন রবার্ট লেভানডভস্কি ও রাফিনহা।ম্যাচের ২১ মিনিটে বার্সার জার্সিতে প্রথম গোল করেন রাফিনহা। লিডস থেকে মোটা অঙ্কের অর্থে ক্যাম্প ন্যুতে আসা ব্রাজিলিয়ান উইঙ্গারকে গোল করান ডেম্বেলে-লেভা জুটি।

ডেম্বেলের কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া বলে শট নেন লেভা। সেভিয়া ডিফেন্ডার ফার্নান্দো সেটা ফেরালেও রাফিনহার হেড ফেরাতে পারেননি কেউ।প্রথমার্ধের ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করে বার্সা। এবার দারুণ এক ভলিতে বল জালে জড়ান বার্য়ান থেকে কাতালান শিবিরে আসা লেভানডভস্কি। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান সেভিয়া থেকে ৫০ মিলিয়নে বার্সায় যোগ দেওয়া ডিফেন্ডার জুলেন কুন্দে। দারুণ দক্ষতায় বুক দিয়ে বল ধরে শট নেন লেভা।দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। এই গোলের কারিগর হিসেবেও নাম উঠেছে কুন্দের। তবে আসল কারিগর রাফিনহা। তার জোরের ওপর লম্বা করে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ান কুন্দে। ফাঁকায় বল পেয়ে গোল করেন গার্সিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories