রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বোর্ডের সঙ্গে কথা না বলেই মুশফিকের অবসর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার

রোববার দুপুরে দেশের তামাম ক্রিকেটপ্রেমীকে রীতিমতো বিস্ময় উপহার দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে এ ঘোষণা দিয়েছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক।অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেননি মুশফিক। বরং মুশফিকের ফেসবুক পোস্টের পর সংবাদমাধ্যমের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মুশফিকের অবসরের প্রসঙ্গে বোর্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে যেনো অবাকই হন জালাল ইউনুস।  তবে আগে থেকে এ বিষয়ে না জানায়, মুশফিকের অবসরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিরত থাকেন জালাল। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সবকিছু চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় বরং সাধুবাদই দিয়েছেন জালাল।তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।

এদিকে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। বেলা ১১টার পর সেই চিঠি দিয়েই ফেসবুক পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি জালাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories