মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

মানিকগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে বিএনপির ২৫০০ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর) রাতে থানায় মামলাটি করেন মানিকগঞ্জ সদর থানার এস আই মো. আব্দুল লিটন।

মামলায় আসামি করা হয়েছে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ, ছাত্রদল নেতা রুবেল মাহমুদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি আজাদ হোসেন খান, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য-সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক নুসরাতুল ইসলাম জ্যাকিসহ দলের শীর্ষ নেতাদের।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে বিএনপি’র শতাধিক নেতা-কর্মী এবং থানার ওসি আব্দুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories