রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাটট্রিক জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ বার

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর এবার টানা তিন ম্যাচ জিতেছে এরিক টেন হাগের দল। শক্তিশালী লিভারপুলকে দিয়ে জয়ের মিশন শুরু করে রেড ডেভিলরা। এরপর সাউদ্যাম্পটন ও লেস্টার সিটিকে পারায় তারা।লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেস্টার  সিটিকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। এতে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ খেলে এখনো জয়ের খাতা খুলেনি লেস্টার সিটি। এক ড্র ও চার হারে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তারা।

এর আগে প্রিমিয়ার লিগ নিজেদের প্রথম দুই ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ও ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ। এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড।  ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন সাঞ্চো। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এক গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories