রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কেউ বলেনি ভাই রিভিউটা নেন : সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ বার

দুবাইয়ে বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৩ রান করে। রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। সুপার ফোরে নাম লেখায় শ্রীলঙ্কা।এদিন কুশল মেন্ডিস থামেন ৩৭ বলে ৬০ রান করে। ২ রানে মুশফিকুর রহিমের হাতে জীবন পাওয়ার পর মেন্ডিস আরও তিন-তিনবার জীবন পান। তার মধ্যে তৃতীয়বার ৩১ রানে জীবন পান বাংলাদেশ রিভিউ না নেওয়াতে। এক প্রান্তে যখন উইকেট পড়ছিল আরেক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছিলেন মেন্ডিস। শেষ পর্যন্ত তার গড়ে দেওয়া ভিতে জয়ের হাসি হাসে শ্রীলঙ্কা।

কেন রিভিউ নেওয়া হয়নি? শুধু তাই নয়, এর আগেও এমন হয়েছে বারবার। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমন প্রশ্নের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান।  
তার সহজ স্বীকারোক্তি, তাকে কেউ বলেনি রিভিউ নিতে। সাকিব বলেন, ‘কেউই শোনে নাই আসলে। কাভারে ছিলাম, শুনতে পাইনি। কেউই বলেনি, ভাই রিভিউটা নেন। বোলার থেকে শুরু করে কেউই না।’২৯ রানেও আউট হয়েছিলেন মেন্ডিস। মেহেদির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। মুশফিক ক্যাচ ধরলেও বলটি নো হয়। এরপর ইবাদতের বল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে যায় মুশফিকের হাতে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। উলটো দেন ওয়াইড। রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গেছে। আর চতুর্থবার রানআউট থেকে বেঁচে যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories