রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ সাকিবের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ বার

শেষ দুই ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। এমন সহজ সমীকরণ হলেও বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি সাকিব আল হাসান বাহিনী। যে কারণে ম্যাচ শেষে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলপতি।বাংলাদেশকে অনেকে ক্রিকেট পাগল জাতি বলে থাকেন। সেই কথা কতটা সত্যি সেই তর্ক এড়িয়ে বলতেই হয়, এ দেশের অনেক মানুষ ক্রিকেটে চোখ রাখেন। প্রিয় দলটা ভালো করবে, এই প্রত্যাশা তো থাকেই। কিন্তু লাল সবুজের প্রতিনিদের সমর্থকদের আশার গুড়েবালি। বেশিরভাগ সময়ই যে তাদের কপালে জুটে ‘হতাশা’। সে কারণেই বোধহয় দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকেট ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন সাকিব।

লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটে হারের পর সাকিব বলেন, ‘সবশেষ ৬ মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি না। কিন্তু শেষ দুই ম্যাচে প্রতিযোগিতাটা করতে পেরেছি। এখন আমাদের জন্য বিশ্বকাপ অন্য রকম এক চ্যালেঞ্জ হবে। আমাদের উন্নতি করতে হবে। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। যেখানেই আমরা যাই, তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়ে থাকি।’শুরুতে ব্যাট করে ১৮৩ রান করেছিল বাংলাদেশ। দুবাইয়ে যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংগ্রহ। এত বড় সংগ্রহের পরও কেন হারতে হলো টাইগারদের? সাকিব আরও বলেন, ‘আমি মনে করি দাসুন শানাকা খুব ভালো করেছে। আমরা তাড়াতাড়ি উইকেট নিতে চেয়েছি। কিন্তু বোলাররা ঠিকভাবে সেই কাজটা করতে পারেনি। যে কারণে শেষ দিকে স্পিনারদের দিয়ে বোলিং করাতে হয়েছে।’প্রসঙ্গত, লঙ্কানদের বিপক্ষে এই ২ উইকেটের হারে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের মিশন, যা মাত্র তিনদিন আগে শুরু হয়েছি। প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ৭ উইকেটে হার বরণ করে আফগানিস্তানের বিপক্ষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories