মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

বিপদ সীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নীলফামারী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ বার

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি বাড়ায় চর ও নিম্নাঞ্চলের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসফা উদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি আজ (শুক্রবার) ভোর ৬টার দিকে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের চর গ্রামগুলো তলিয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন সেখানকার জনপ্রতিনিধিরা। বিভিন্ন চরাঞ্চলের জনপ্রতিনিধিরা জানান, তিন হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছেন। তিস্তার পানি বাড়ছে। নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, নদীর নিম্নাঞ্চলে বসবাসকারীরা পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের সহস্য সহযোগিতার প্রয়োজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories