বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মিটার চুরি করে বিকাশে অর্থ দাবি, গ্রেফতার-৪

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মিটার চোরকে গ্রেফতার করেছে।এরা বিভিন্ন শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর লিখে দিয়ে বিকাশে টাকা দাবি করতো। দাবিকৃত টাকা দিলে মিটার কোথার রেখে দিয়েছে তা জানিয়ে মিটার ফেরত দিতো।

বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া থানা চত্বরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সাটুরিয়াসহ বিভিন্ন স্থানে সম্প্রতি বিভিন্ন শিল্প কারখানার বৈদ্যতিক মিটার চুরির প্রবণতা বাড়ে। এ বিষয়ে অত্র থানায় ২২ আগষ্ট একটি মামলা হয়। পরে সাটুরিয়া থানা পুলিশ বকুল হোসেন, নাজমুল হাসান, কাইয়ুম আলী এবং মাসুদ রানা কে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। আসামীরা আদালতে মিটার চুরির সাথে সম্পৃক্তের কথা স্বীকারোক্তি দিয়েছে। তাদের কথা মত বিভিন্ন স্থান থেকে চুরিকৃত ৬ মিটার উদ্ধার করা হয়। এদের মধ্যে অধিকতর তদন্ত করার জন্য মাসুদ রানাকে রিমান্ডে আনা হয়েছে। সংবাদ সম্মেলনের সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories