সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

ভিন্ন দেশ থেকে জ্বালানি-খাদ্য আমদানিতে বাধা নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৩ বার

সার, খাদ্য ও তেল আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই, সে কারণে ভিন্ন কোনো দেশ থেকেও বাংলাদেশ এসব আমদানি করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।আজ বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরপরবর্তী অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেজের সঙ্গে দেশটিতে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের কথা সামনে আনেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।তিনি বলেন, দেশের কিছু পক্ষ, কিছু কিছু মিডিয়া জ্বালানি সংকটের বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বলছে। এটা একদম ভুল কথা।বৈশ্বিক পরিস্থিতির কথা জানিয়ে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা ঠিক করা হয়। এ ছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১৩৫ এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।ওই দর নির্ধারণের তিন সপ্তাহের বেশি সময় পর লিটারে ৫ টাকা কমানো হয় জ্বালানি তেলের মূল্য। নতুন এ মূল্য কার্যকর হয় ২৯ আগস্ট মধ্যরাত থেকে।জ্বালানি তেলের দরবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে তৌফিক বলেন, এনবিআরের পুরো ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই, কিন্তু কর না দিলে বাজেট কী করে হবে? ফলে এনবিআরের ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো যথাযথ না। আন্তর্জাতিক বাজারমূল্যে তেল বিক্রির দিকেই যেতে হবে।তার দাবি, বিশ্বের বর্তমান সংকটে অনেক দেশ পড়ে যাবে, কিন্তু বাংলাদেশ টিকে যাবে।

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দেশটির আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেজের সঙ্গে কথা হয়েছে বলে জানান তৌফিক ইলাহী।এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ হয়েছে। নির্বাচন কমিশন এখানে স্বাধীন। সকল আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই নির্বাচন হবে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানান তিনি (ফার্নান্দেজ)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories