বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

২ দিনে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৮০ বার

অনিবন্ধিত স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিরোধী অভিযানে প্রথম দুই দিনে ঢাকা মহানগরসহ দেশের ৮ বিভাগে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে জরিমানা করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা। এ দিনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে খুলনায় ১৪৯টি।মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের বন্ধ করা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুই দিনে ঢাকা মহানগরীতে বন্ধ করা হয়েছে ১৫টি প্রতিষ্ঠান, তবে এখানে কাউকে জরিমানা করা হয়নি। এ ছাড়া ঢাকা বিভাগে সর্বমোট বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান, জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগে বন্ধ করা হয় ৭৬টি, ময়মনসিংহ বিভাগে বন্ধ করা হয়েছে ৫৪টি। খুলনা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৯টি। এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ করা হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা। এ ছাড়া রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে বন্ধ করা হয়েছে ১টি প্রতিষ্ঠান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories