বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কুমিল্লায় লাইসেন্স না থাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠান বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৯১ বার

কুমিল্লায় লাইসেন্স না থাকার অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মিরাজ চৌধুরী জানান, স্বাস্থ্য অধিপ্তরের নির্দেশে আজ সকাল ১০টায় কুমিল্লার নগরীতে অনিবন্ধিত ফেয়ার কনসাল্টেশন ও ডায়গনস্টিক সেন্টার এবং জেলার চৌদ্দগ্রামে অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার গুণবতী বাজারে লাইসেন্স না থাকায় হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার নামে তিনটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, এর আগের মেয়াদে আমরা যখন অভিযান পরিচালনা করেছিলাম সেসময় ৫৮ টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়। অনুনোমদিত হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এটা যে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হয় তা নয়, আমরা সব সময়ই সচেষ্ট আছি অবৈধ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories