মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মাতৃসদন থেকে চুরি যাওয়া সেই শিশু উদ্ধার, গ্রেপ্তার-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৭০ বার

চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া শিশুটি আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। 

তিনি বলেন, মমতা মাতৃসদন থেকে চুরি করে নিয়ে যাওয়া একদিন বয়সী ছেলে নবজাতকটি আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে।  এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও তাদের এক সহযোগীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া তিন জন জানিয়েছেন দম্পতি শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে রোববার (২৮ আগস্ট) বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়।এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেছিলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। আমরা ফুটেজ সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।নবজাতকের মামা রায়হান বলেন, শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। রোববার বিকেল ৩টার দিকে নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে আসেন। এরপর টিকা দেওয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় যায়পরে নিচতলায় গিয়ে নার্স ও শিশুটিকে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories