শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

গত ২০ বছরে সর্বোচ্চ দরবৃদ্ধি ডলারের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯১ বার

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি রোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার দীর্ঘ সময় ধরে উচ্চ রাখার বিষয়ে চেয়ারম্যান জেরোমি পাওয়েলের ইঙ্গিতে ২০ বছরে সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে ইউএস ডলারের।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার এশিয়ার মুদ্রাবাজারে ডলারের সূচক দুই দশকের মধ্যে সবচেয়ে বেড়ে ১০৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির ফলে এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ১৩৮ দশমিক ৮৮ জাপানি ইয়েন। জাপানের মুদ্রার বিপরীতে ডলারের দামের এ উল্লম্ফন ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।এক ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের দর কমে হয়েছে ৬ দশমিক ৯৩২১। এ দরপতন দুই বছরের মধ্যে সর্বনিম্ন।স্থানীয় সময় শুক্রবার ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান পাওয়েল সর্তক করে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সময় লাগবে। এ কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ‘কিছুটা কষ্ট’ ভোগ করতে হবে। তার ওই সতর্কবার্তায় বেড়েছে ডলারের দর।এ বিষয়ে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার মুদ্রা কৌশল ও আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সহকারী ক্যারল কিং বলেন, পাওয়েল এটা পরিষ্কার করে দিয়েছেন, অর্থবাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী সুদহারে নড়চড় হচ্ছে না।ক্যারল মনে করেন, চলতি সপ্তাহে ডলার ইনডেক্স আরও বেড়ে ১১০ পয়েন্টের দিকে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories