শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চায় জাপান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬৩ বার

বিরাজমান রাজনৈতিক সংকট দূর করে অধিক অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের প্রচেষ্টা চালাবে বলে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা জাপানের।সোমবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি এ প্রত্যাশার কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়ে আলোচনা করেছি।ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। এটা খুব ভালো পদ্ধতি। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। এ যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করি।বর্তমানে ব্যবস্থার মধ্যে বড় দল নির্বাচন বয়কটের কথা বলছে, এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে ইতো নাওকি বলেন, এখনো এক বছর তিন-চার মাস সময় আছে। সরকার ও বিশেষ করে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রতি প্রত্যাশা থাকবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য প্রচেষ্টা চালানোর। আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশাবাদ ও প্রত্যাশা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories