বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

বিএনপি-জামায়াত কখনো আলাদা হবে না : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের জন্মই হয়েছে একই জায়গা থেকে। ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র থেকে। এই দুটি দল পরিচালিত হয় একই জায়গা থেকে৷ এরা কখনো আলাদা হবে না।সোমবার (২৯ আগস্ট) রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠা মেজর জিয়াউর রহমানও বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন। জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করেছে৷ তার প্রমাণও সে রেখে গেছে৷ কর্নেল ফারুক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তারা দফায় দফায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছে।বিএনপির শাসনামলের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত তাদের প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল এই বিএনপি-জামায়াত। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তারা এ বিষয় নিয়ে এখন মিথ্যাচার করে।তিনি বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান ২১ আগস্ট হামলার পরিকল্পনা করেছিল। এখন সেই ইতিহাস উন্মোচন হয়ে গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।  যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories