সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, গণধোলাই খেয়ে হাসপাতালে যুবক

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার

লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করার সময় গণধোলাইয়ের শিকার হয়েছে আব্দুল বারেক (৩৮) নামে এক যুবক। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। গত শুক্রবার রাতে ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ধর্ষণের চেষ্টা নয়, পরকীয়া প্রেমের জের ধরে ওই যুবককে মারধর করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার আমির হোসেনের পুত্র আব্দুল বারেক শুক্রবার রাতে মালয়েশিয়া প্রবাসী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় ইউ-পি সদস্যের সহযোগিতায় আব্দুল বারেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন ওই গৃহবধূর পরিবার।তবে পুলিশ বলছেন ভিন্ন কথা। পুলিশের দাবি, প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূর সাথে আব্দুল বারেকের পরকীয় প্রেম ছিলো। বারেক তার পরকীয়া প্রেমিকার দেখা করতে গেলে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। এতে আব্দুল বারেক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা সংকটাপূর্ণ।কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, আব্দুল বারেককে প্রচন্ড মারধর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে ধর্ষণের চেষ্টার অভিযোগ তিনি পাননি বলে জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories