সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

ভোলায় লাকড়ির মাচা ভেঙ্গে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২০৮ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার লাকড়ি ঘরের মাচা চাপায় ঘটনাস্থলেই সামিয়া(১০)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

নিহত সামিয়া আক্তার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফরাজির মেয়ে এবং ওই মাদরাসার ছাত্রী। গতকাল শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মির্জি বাজার এলাকার রহিমা খাতুন দাওয়াত তাকওয়া বালিকা মাদরাসায় এ ঘটনায় ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে ওই টিনশেড মাদরাসার পাটাতনের ওপরে লাকড়ি রাখা হয়। সন্ধ্যার দিকে শিশুরা নাস্তা খাচ্ছিল। ওই সময় হঠাৎ পাটাতনের আঁড়া ভেঙে শিশুদের গায়ে লাকড়ি লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আরো ৫ শিশু আহত হয়।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পুরো বিষয়টির তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories