শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কাউকে ভয় পাই না, সব ম্যাচ জিতব : পাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এ আফগানরাই গতকাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে। এমনকি ৮ উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য সহজ হবে। প্রকৃতপক্ষেই এই ফরম্যাটে বাংলাদেশ খুবই দুর্বল।এই দুই দলকে হারিয়ে সুপার ফোর পর্বে যাওয়া টাইগারদের জন্য খুবই কঠিন কাজ হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবগুলো ম্যাচই জিততে চান। ক্রিকেটারদের সাহস দিতে তিনি এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। ও আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সব ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।’আফগানিস্তানের বিপক্ষে জয় যে এত সহজ নয় তা বিসিবি সভাপতিও বুঝতে পেরেছেন। গতকাল শ্রীলঙ্কার ১০৫ রান তাড়া করে আফগানরা জিতেছে ৫৯ বলে হাতে রেখে! বিসিবি সভাপতি মনে করেন, করোনার পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি, করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories