বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এডিনবার্গ সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭০ বার

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শনিবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে ৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগদান করেছেন।অধিবেশনের পাশাপাশি ডিবেটিং চেম্বার লবিতে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সামিটে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধিদলের প্রধান হরিয়ানা রাজ্যের শিক্ষা ও পর্যটন মন্ত্রী কানওয়ার পালের সঙ্গে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় দু’দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণসহ সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ ছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আনিস চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।প্রতিমন্ত্রীর সঙ্গে এসময় বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ও ছায়া সংস্কৃতি মন্ত্রী ফয়সল চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশ হাইকমিশন অফিস ম্যানচেস্টারের সহকারি হাইকমিশনার কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।ঢাকায় প্রাপ্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।উল্লেখ্য, ‘সংস্কৃতি এবং একটি টেকসই ভবিষ্যত’ শীর্ষক তিন দিনব্যাপী (২৬ থেকে ২৮ আগস্ট) এ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories