শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতে গেল গার্মেন্টসের ঝুট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০০ বার

প্রথমবারের মতো দেশের তৈরি পোশাক শিল্পের অব্যবহৃত কটন কাপড় বা ঝুট পণ্য রপ্তানি হলো ভারতে।শনিবার বেলা পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেকে ওই ঝুট নিয়ে ইয়া রাজ্জাক নামে একটি জাহাজ ভারতের উদ্দেশে ছেড়ে যায়। ঝুটবাহী ওই জাহাজটি ভারতের আসাম রাজ্যের ধুবরী বন্দরে যাবে।

৬৫০ কিলোমটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে জাহাজটির সময় লাগবে ৬ থেকে ৭ দিন। এই চালানের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারতের ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।বিআইডব্লিউটিএ এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অতীতে খালি জাহাজ ভারতে গিয়ে আমদানি পণ্য দিয়ে দেশে ফিরতো। এবার প্রথমবারের মতো ঝুট নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশি জাহাজ।রফিকুল ইসলাম বলেন, ‘প্রথম চালানে ১১১ টন ঝুট রপ্তানি করা হচ্ছে। এভাবে রপ্তানি করা গেলে বছরে ১ লাখ টন ঝুট দেশের বাইরে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ হবে।’মোক্তার হোসেন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব ঝুট রপ্তানি করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories