শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

করোনা মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ পঞ্চম : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মোকাবিলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে।’ শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি যখন শুরু হয় তখন পৃথিবীর কেউ জানে না কি তার ওষুধ, কিভাবে এটি নিয়ন্ত্রন করতে হবে। এ রকম একটি পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়েছে। আর এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক সহযোগিতা করেছেন। পৃথিবীর ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পঞ্চম স্থান অর্জন করেছে। যেখানে ভারতের ৫০তম ও যুক্তরাষ্ট্রের মতো দেশ ৮০ তম স্থানে রয়েছে। পুরো বিশ্ব আমাদের ভ্যাকসিনেশনের প্রশংসা করে।’ মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াতের সময় গ্রেনেড হামলা হয়েছে। সে সময় দেশের কোনো উন্নয়ন আমরা দেখতে পারিনি। বিদুৎ মাঝে মাঝে আসতো। হাজার হাজার কোটি টাকা বিদুৎ খাত থেকে পাচার করেছিলো। তারা একটি বিদুৎ কেন্দ্রও স্থাপন করতে পারেনি। ফলে আমাদের শিল্প প্রায় ধ্বংসের পথে ছিলো, খাদ্যের অভাব ছিলো।’ তিনি আরো বলেন, ‘যারা এদেশের স্বাধীনতা চাইনি, যারা বিরোধীতা করেছিলো, যারা আমাদের মা বোনকে পাকিস্তানি সেনা বাহিনীর হাতে তুলে দিয়েছিলো তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। পরবর্তীতে এই আগস্ট মাসেই শেখ হাসিনার উপর হামলা চালিয়েছিল। বিএনপি জামায়াত জোট ওই হামলা করেছিলো।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories