সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৮৮ বার

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারিরা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিএনজি যাত্রী আরো একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত ছিল। একজন আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। নিহত ও আহতদের নাম কেউ দিতে পারেনি বলে লিপিবদ্ধ করা হয়নি।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories