রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে সুইস অ্যাম্বাসির ভুল স্বীকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৮০ বার

সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে বাংলাদেশ সরকার নির্দিষ্ট কারও তথ্য চায়নি’ ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের এমন বক্তব্য ভুল ছিল বলে জানিয়েছে সুইস অ্যাম্বাসি।আজ শনিবার (২৭ আগস্ট) এ বিষয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদন থেকে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস অ্যাম্বাসি।

এর আগে গত ১০ আগস্ট সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছিলেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তথ্য চায়নি।নাথালি চুয়ার্ডের এমন বক্ত্যবের পরের দিনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেন এ বিষয়ে তথ্য চাওয়া হয়নি তা জানাতে রাষ্ট্রপক্ষ ও দুদককে বলেছেন হাইকোর্ট। জবাবে, গত ১৪ আগস্ট দুদক জানিয়েছে, তারা সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়ে সর্বশেষ তিনবার চিঠি দিয়েছে। পরে হাইকোর্ট জানিয়েছে, সুইস ব্যাংক থেকে যেহেতু তথ্য পাওয়া যায়নি, তাহলে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া উপায় নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories