শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ফ্লোরার অবস্থার উন্নতি, গুজব না ছড়ানোর অনুরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৯১ বার

গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্ত নালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এ কারণে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া উনার সিটি রিপোর্টও ভালো এসেছে৷ 

এর আগে, গত ২১ আগস্ট সেব্রিনা ফ্লোরার লাইফ সাপোর্টে থাকার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে সেব্রিনা ফ্লোরার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। উনার অসুস্থতার বিষয়ে

গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। 

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারি শুরু হলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সেই থেকে তিনি দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories