সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

খুলনায় ট্র্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০৭ বার

খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার রাড়িপাড়া এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিনহাজ হাসান রাজ (১৭) ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে। আর তজিবুর রহমান শাদাত (১৮) অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সরদারের ছেলে। তারা দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

ফুলতলা থানার ওসি মো. ইলিয়াজ তালুকদার জানান, রাজ ও শাদাত মোটরসাইকেলে করে যশোরের অভয়নগরের দিকে যাচ্ছিলেন। রাড়িপাড়ায় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাদের মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories