সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

স্কুল ও অফিস একই সময়ে হওয়ায় বিপাকে অভিভাবকরা, বেড়েছে যানজট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫০ বার

সরকারি নতুন নিয়মে একই সময় স্কুল আর অফিস হওয়াতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। আবার মা-বাবা দুজনেই কর্মজীবী হলে বিপদ আরও বেড়ে যায়। সময় মেলাতে অনেকেই সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন গৃহকর্মী বা গাড়িচালক দিয়ে। তবে কিছু দিনের মধ্যে নতুন নিয়মে সবাই মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন কেউ কেউ।অভিভাবকরা বলছেন, অফিস স্কুল একই সময় হওয়াতে আমরা খুবই সমস্যায় পড়েছি। তবে সরকারি নিয়ম তো মেনে নিতেই হবে। এতে দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ হলে আমাদের জন্যই ভালো।

এদিকে কর্মজীবীদের সঙ্গে ব্যস্ততা বেড়েছে গৃহিনীদেরও। অল্প সময়ে স্বামী ও সন্তানকে প্রস্তুত করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। তারা বলছেন, একটু সমস্যার মধ্যেই যেতে হচ্ছে। কিছুই করার নাই। তবে এই সমস্যা দ্রুত সমাধান হলে আমাদের জন্য ভালো হবে। আমাদের পরিবারের জন্য ভালো হবে।অভিভাবকদের সমস্যার পাশাপাশি এদিকে একই সময়ে স্কুল আর অফিস হওয়ায় পুরো রাজধানীবাসীর জীবন এখন যানজটে বন্দী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories