রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোহেল তাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

দীর্ঘ প্রায় আড়াই বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। গতকাল বৃহস্পতিবার রাতে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির এ রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। সেখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রায় আড়াই বছর পর শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢোকেন তিনি। এ সময়ে সোহেল তাজের সঙ্গে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুও ছিলেন। তারা দুজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে কক্ষে বসেন সেখানে গিয়ে বসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজীসহ কয়েকজন নেতা।আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেন, ‘সোহেল তাজ নেতাদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আলাপ করেন।’ এদিকে সর্বশেষ সোহেল তাজ ২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তার ছেলের বিয়ের দাওয়াত দিতে এ কার্যালয়ে এসেছিলেন। আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুর মেয়ের সঙ্গে সোহেল তাজের ছেলের বিয়ে হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories