রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মুন্সীগঞ্জের শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৮৮ বার

মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে।আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ আবারও এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন।বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, মাঝ পদ্মায় নাব্যতা সংকটসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণের লক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) এই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চালানো হয়েছে। পরে বুধবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া থেকে মাজিরকান্দি ছেড়ে যায় একটি লঞ্চ। সফলভাবে লঞ্চটি মাজিরকান্দি ঘাটে পৌঁছায়।তিনি আরও জানান, প্রায় দুই মাস বন্ধ থাকার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী-সংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এ কারণে বিড়ম্বনায় পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। এ ছাড়া ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তবে শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories