শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাফুফেকে বাস উপহার দিয়েছে উয়েফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭৮ বার

বাংলাদেশ ফুটবল ফেডারেশরেনকে (বাফুফে) একটি বাস উপহার দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। বুধবার (২৪ আগস্ট) বিকেলে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কিরণ বলেন, আজকে বাংলাদেশকে যে বাসটি তারা দিয়েছে আমরা খুবই আনন্দিত। এএফসি এবং উয়েফা বিশ্বব্যাপী যৌথভাবে অনেক কাজ করছে। একজন এএফসি সদস্য হিসেবে আমি গর্ববোধ করছি।

তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের এখন আর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। তারা সঠিক সময়ে অনুশীলনে যেতে পারবে। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এএফসিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।বাফুফে ভবনের সামনে বাসটি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক), সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, ইমতিয়াজ হামিদ (সবুজ), মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে এলিট ফুটবল একাডেমি এবং মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ ফুটবল সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories