শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত-২

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ রবিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার সরাতৈল ও সকালে আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আনালিয়াবাড়ি এলাকায় নিহতের নাম মামুন (৪০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহ জামালের ছেলে। সরাতৈল এলাকায় নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ভোরের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে যায়। পরে ট্রেন লাইনে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপর দিকে ভোরে সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হন। কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা জানা যায়নি। তার নাম-পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories