বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

সাগরে ট্রলারডুবি : আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১৬ বার

আজ রোববার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জেলেরা হলেন সদর উপজেলার খুরুশকুল মামুনপাড়া এলাকার আজিজুল হক, পূর্ব হামজার ডেইল এলাকার হোছেন আহমেদ ও নুরুল আবছার।

পুলিশ জানায়, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে তিনটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে মরদেহ তিনটি উদ্ধার করে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মরদেহ ডুবে যাওয়া একই ট্রলারের তিন জেলের বলে শনাক্ত করেছে পরিবার। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে তখন থেকে কোস্টগার্ড সদস্য ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয়জন জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সবার মরদেহ উদ্ধার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories