রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৭৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, রাজধানীর ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হয়েছে।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।এর আগে গত ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়ার মাধ্যমে সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।
সর্বশেষ আগামী ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories