সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

বিশ্ববাজারে জ্বালানি তেলের আরও কমল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৭৩ বার

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের জেরে দুই দিনের ব্যবধানে শুক্রবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৬৮ সেন্ট অথবা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯৫ দশমিক ৯১ ডলারে নেমেছে। এর আগে বৃহস্পতিবার ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে স্থির ছিল দাম।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৮৯ দশমিক ৮১ ব্যারেলপ্রতি। সেখানে কমেছে ৬৯ সেন্ট অথবা শূন্য দশমিক ৮ শতাংশ। যদিও এর আগের পর্বে দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির দিকে ছিল।

সপ্তাহজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের ২ শতাংশ দরপতন হয়েছে।পণ্য বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেছেন, সাপ্তাহিক দরপতন কাছাকাছি ছিল। দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা তেলের দামের উর্ধ্বগতিকে সীমিত করবে বলেও জানান তিনি।মার্কিন অপরিশোধিত তেল রপ্তানি প্রতিদিন পাঁচ মিলিয়ন ব্যারেলে পৌঁছায় গত কয়েক সপ্তাহে, যা রেকর্ডের সর্বোচ্চ বলছে ইআইএ ডেটা। এ ছাড়া ডব্লিউটিআই ডিসকাউন্টে লেনদেন করছে বিদেশি ক্রেতাদের আগ্রহী করতে। খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories