শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কমতে শুরু করেছে ডিমের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৭৮ বার

দফায় দফায় বেড়ে কমতে শুরু করেছে ডিমের দাম। শেষ পর্যন্ত ডজনপ্রতি নেমে এসেছে ১৫০ টাকায়। গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ছিল ১৬০ টাকা। আজ তা কোথাও কোথাও বিক্রি হয়েছে ১৪০ টাকায়ও। তবে, খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অস্বাভাবিক দামের কারণে চাহিদা কমে যাওয়ায় ডিমের দাম এখন নিম্নমুখী বলে মনে করেন ব্যবসায়ীরা।

রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। রাজধানীর যাত্রাবাড়ি, কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দাম বাড়ার পর থেকে বিক্রি কমেছে। এর ওপর এখন বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি বাজারে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিম না খাওয়ার প্রচার করছেন অনেকেই। এতে অনেকেই সাড়া দিয়েছেন বলে মনে হয়। কারণ, বিক্রি কমেছে। যদিও ফার্মের মুরগির ডিমের দাম কমলেও কমেনি দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম। বাজার ঘুরে দেখা যায়, হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। একই সঙ্গে দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories