সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮০ বার

চাঁদপুরের মতলব দক্ষিণে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডের ভূঁইয়া হোয়াইট হাউসে এ দুর্ঘটনা ঘটে।তারা হলেন মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।

এ বিষয়ে সেপটিক ট্যাংকের মালিক মো. আবুল বাসার বলেন, সকালে নির্মাণ শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়। সকাল ৮টার দিকে তারা সাটারিং খুলতে ভেতরে ঢুকে। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে দেখি ট্যাংকের ভেতর অসচেতন অবস্থায় তারা পড়ে আছেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, দুপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories