শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৭০ বার

চলতি সপ্তাহের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। সোমবারও (১৫ আগস্ট) মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দরপতন হয়েছে ১ শতাংশের ওপরে।বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৭৫ দশমিক ২০৪ ডলারে। এর আগে গত সপ্তাহে এ স্বর্ণের মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।

এদিন ইউএস গোল্ড ফিউচার্সের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৯০ দশমিক ৩০ ডলারে।যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীর হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে স্বর্ণে বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকছেন ব্যবসায়ীরা।ফলে ডলারের মান আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য বাড়ছে। এছাড়া চীনের অর্থনীতির গতি শ্লথ রয়েছে। ফলে স্বর্ণের দর পড়েছে।এফএক্সটিএমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, স্বর্ণের বাজার দোদুল্যমান রয়েছে। ডলার ক্রমশও আরও শক্তিশালী হচ্ছে। চীনে অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories