শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সর্বভারতীয় ফুটবলের ওপর ফিফার নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ফিফার বিবৃতির বরাতে মঙ্গলবার জানিয়েছে দ্য হিন্দু।

ফিফা বলেছে, ‘নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগে নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফের দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই শাস্তি বাতিল হয়ে যাবে।’আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তবে ফিফার পদক্ষেপে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার পথ আপাতত বন্ধ হলো।ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফার শাস্তির অর্থ হলো, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়ে ফিফা বলছে, এখনও ইতিবাচক সমাধান সম্ভব।দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ফেডারেশনের সভাপতি পদে বসেছিলেন প্রফুল্ল পটেল। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।দেশের সর্বোচ্চ আদালত চলতি বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটি ভেঙে দেয়। ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে দেয়। একই সঙ্গে বলা হয়, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে।এর মধ্যে আদালতে অভিযোগ করা হয়, পটেল এখনও ফেডারেশনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন। তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ওঠে। এমন অবস্থাতে পদক্ষেপ নিল ফিফা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories