মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলে রোগীদের জন্য উন্নত মানের খাবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৫ বার

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে হাসপাতালে রোগীদের এ খাবার দেওয়া হবে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।  তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আজ জাতীয় শোক দিবস উপলক্ষে রোগীদের জন্য দুপুরে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোরমা, সালাত ও আপেল। রাতে নিয়মিত খাবার দেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনব্যাপী শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, দিনব্যাপী কোরআন তেলাওয়াত, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পূর্বক শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটনা বহুল জীবনী নিয়ে আলোচনা, সরকারের নির্দেশনা অনুযায়ী দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories