সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

ডিমের হালি ৫৫ টাকা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। একটি ডিমের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা। শনিবার (১৩ আগস্ট) রাত পর্যন্ত রাজধানীর রায়েরবাজার, মোহাম্মদপুর, পল্লবী, কালশী ও মিরপুর-১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।তিন দিনের ব্যবধানে লাল ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা।
হাঁসের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বর্তমানে বাজারে লাল ডিমের ডজন ১৫৫ টাকা, হাঁসের ডিমের ডজন ২২০ থেকে ২৩০ টাকা। এছাড়া দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

গত শুক্রবার রাজধানীর বাজারগুলোতে লাল ডিমের ডজন বিক্রি হয়েছিল ১৫০ টাকা। অন্যদিকে হাঁসের ডিমের ডজন বিক্রি হয়েছিল ২০০ থেকে ২১০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ছিল ২২০ থেকে ২৩০ টাকা।পল্লবী এলাকার পাটোয়ারী জেনারেল স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক পাটোয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। একই সাথে বেড়েছে খামারগুলোর মুরগির খামারের দাম। সব মিলিয়ে দাম বেড়েছে। দুই একদিনের মধ্যে লাল ডিমের দাম ডজনে আরও ৫ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।কালশী বাজারের ডিম বিক্রেতা রমজান আলী বলেন, লাল ডিমের হালি বিক্রি করছি ৫০ থেকে ৫৫ টাকা। ডজন বিক্রি করছি ১৫৫ থেকে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের (কক) দামও বেড়েছে। এখন ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।দাম বাড়ার কারণ জানতে চাইলে রমজান বলেন,  পরিবহন খরচ বেড়েছে, মুরগির খাবারের দামও বেড়েছে। সব মিলিয়েই ডিমের দাম বেড়েছে। আরও বাড়বে ডিমের দাম। দুই-একদিনের মধ্যে লাল ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories