সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

সাইফের সেঞ্চুরির ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে ড্র করল বাংলাদেশ ‘এ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে চারদিনের দ্বিতীয় ও শেষ ম্যাচও ড্র করল বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার সাইফ হাসান। ১৪৬ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেন তিনি। বৃষ্টির কারনে চার দিনে ২৪১.৫ বল খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছিল।

সেন্ট লুসিয়ায় ১০ আগস্ট থেকে শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। ব্যাট হাতে দলের পক্ষে একাই লড়েন সাইফ। ৩ নম্বরে নেমে ৩৪৮ বল খেলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৪৬ রানের ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ৪১.৯৫। ৪৯৪ মিনিট ক্রিজে ছিলেন সাইফ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন উইকেটরক্ষক জাকের আলি। এছাড়া সাদমান ইসলাম ২৫ ও মাহমুদুল হাসান জয় ১৭ রান করেন।

সাইফের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ ‘এ’। 

সফরকারীদের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে চতুর্থ ও শেষ দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। নির্ধারিত সময় শেষ হওয়াতে ম্যাচটি ড্রতে শেষ হয়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার তেজনারায়ন চন্দরপল ১০৯ রান করে আহত অবসর নেন। বল হাতে নাইম হাসান ৩টি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি উইকেট নেন।আগামী ১৬ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories