শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

হ্যান্ডবলে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৩ বার

তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের হ্যান্ডবলে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গতকাল স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৩৩-১৯ গোলে আফগানিস্তানকে পরাজিত করে আসরের সপ্তম স্থান লাভ করেছে। প্রথমার্ধে বাংলাদেশ ১৭-৯ গোলে এগিয়ে ছিল।গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সেনেগাল, উজবেকিস্তান ও স্বাগতিক তুরষ্ক। প্রথম ম্যাচে তুরস্কের কাছে ৫১-১০ গোলের পরাজয় দিয়ে ইসলামিক সলিডারিটি গেমসের আসর শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪২-২০ ও সেনেগালের কাছে ৪৫-২৫ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশের মেয়েরা।

এবারই প্রথমবারের মতো ইসলামিক সলিডারিটি গেমসের নারীদের হ্যান্ডবলে অংশগ্রহণ করলো বাংলাদেশ।এদিকে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে স্মৃতি মোট ওজন তুলেছেন ১৫৬ কেজি যা নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৫২ কেজি।স্মৃতি আক্তার নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন কনিয়াতে। স্ন্যাচে স্মৃতির আগের রেকর্ড ছিল ৬৮ কেজি, নিজের রেকর্ড ভেঙে স্মৃতি তুলেছেন ৭০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে আগের রেকর্ডটি ছিল ফুলপতি চাকমার, ৮৪ কেজি। সেটি ভেঙে স্মৃতি তুলেছেন ৮৬ কেজি।রেকর্ড গড়েও অবশ্য পদক পাননি স্মৃতি। চার প্রতিযোগীর মধ্যে স্মৃতি হয়েছেন চতুর্থ। ১৯৫ কেজি ওজন তুলে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার বেতেসব নাতসিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories