সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪০টি ঘর

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৭৫ বার

গাজীপুরের ভোগড়ার পেয়ারাবাগান এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির অন্তত ৪০টি ঘর। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শুক্রবার সন্ধ্যার পর এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সন্ধ্যায় দিকে পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই সেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের তৈরি দুটি কলোনির অন্তত ৪০টি ঘর ও এসব ঘরের মালামাল আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories