নাটোরে রেল লাইনের পাশে নুরসাদ প্রামানিক(২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৩ আগস্ট) সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরসাদ প্রামানিক উপজেলার একই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নুরসাদ বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয়রা নুরসাদের মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের শরীরে শুধু মাথায় জখমের চিহ্ন রয়েছে। যেহেতু রেলের সীমানায় মরদেহ পাওয়া গেছে তাই রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply