শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির নাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৮৩ বার

এক দুই নয়, ১৬ বছর। ২০০৫ সালের পর এই প্রথম। সাতবার ব্যালন ডি’অরের খেতাব জেতা লিওনেল মেসির নাম নেই প্রথম ৩০ জনের মধ্যে। আর্জেন্টাইন তারকার পিএসজি সতীর্থ নেইমার জুনিয়রের নামও নেই সংক্ষিপ্ত  তালিকায়। মেসি-নেইমার না থাকলেও আছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড ১৭তম বারের মতো ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেয়েছেন এই পর্তুগীজ তারকা।এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে করিম বেনজেমাকে। স্বাভাবিকভাবেই তালিকায় আছেন তিনি। তার সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের সতীর্থ গোলরক্ষক থিবো কর্তোয়া। এছাড়া হালের তারকা রবার্ট লেভান্ডোভস্কি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ডরাও আছেন।   

এছাড়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও জায়গা পেয়েছেন এই তালিকায়।ব্যালন ডি’অরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে গত মার্চে। আগে পুরো বছরের পারফরম্যান্স হিসাব করা হতো। চলতি বছর থেকে বিবেচনায় নেওয়া হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের একটি পূর্ণাঙ্গ মৌসুমের সময়কে। আগামী ১৭ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা:
থিবো কর্তোয়া,  রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিউস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবার্ট লেভান্ডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনে, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories