শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

পিএসজি ছাড়তে ৭ ফুটবলারকে হুমকি !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৭২ বার

সম্প্রতি মাউরো ইকার্দির ফর্ম বিবেচনায় পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের এ মৌসুমে আর বিবেচনা করছেন না। গালতিয়েরের বিবেচনার বাইরে শুধু ইকার্দি নয়, আছেন আরও ছয়জন। তারা হলেন, আন্দের হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের, ইদ্রিজা গেয়ে। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এই সাত ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পিএসজি।ঐ ৭ ফুটবলারকে এরইমধ্যে নতুন ক্লাব খুঁজতে চাপ দিচ্ছে পিএসজি। যদিও এই সাত ফুটবলারের মধ্যে কারও সঙ্গেই পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। আর সেজন্যই তাঁদের বিদায় করতে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেওয়া হয়েছে। এমনটিই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।

কোচ ক্রিস্তফ গালতিয়ের আর ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস জুটি এরই মধ্যে দলে ভিড়েয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। সঙ্গে রক্ষণের দিকে নজর দিতে লাইপজিগ থেকে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে দলে টেনেছে ক্লাবটি। তবে তাতেও সন্তুষ্ট নয় তারা।দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আরও কিছু নতুন ফুটবলারকে দলে নিতে চায় পিএসজি। নতুন খেলোয়াড় কিনতে হলে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের।এবারের দলবদল শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। এরআগেই হয়তো ঐ সাত ফুটবলারের ভাগ্য নির্ধারন হয়ে যাবে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories