সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

আলোর বাহক হও : ছেলের ছবি পোস্ট করে লিখলেন পরীমনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৩ বার

চিত্রনায়িকা পরীমনির কোল আলো করে এসেছে নতুন অতিথি। রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান।নবজাতককে বুকে জড়িয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরী; জানিয়ে দিয়েছেন ছেলের পুরো নামও।

সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।

সন্তান ছেলে হলে নাম রাজ্য রাখবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন পরীমনি। কথা অনুযায়ী করলেনও তা-ই।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার ৫টা ৩৬ মিনিটে পৃথিবীতে আসে পরী-রাজের সন্তান।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে সামনে আসে। পরে জানা যায় তাদের বিয়ের খবর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories