শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

কমনওয়েলথ গেমস থেকে পাকিস্তানের দুই বক্সার উধাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৬ বার

বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে অংশ নিতে ইংল্যান্ড থেকে উধাও হয়ে গেছেন পাকিস্তানের দুই খেলোয়াড়। গেমস শেষ হওয়ার পর থেকেই তাদের পাওয়া যাচ্ছে। ডনের প্রতিবেদনে অবশ্য তাদের ‘নিখোঁজ’ বলা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় ফেডারেশনের বরাতে পত্রিকাটি জানিয়েছে, নিখোঁজ দুই খেলোয়াড় বক্সিং ইভেন্টে পাকিস্তানের হয়ে কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন। ইংল্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন এ দুই বক্সার। পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সচিব নাসের তাং জানিয়েছেন, এ দুই বক্সারের নাম সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দল।  গেমস শেষে ইসলামাবাদে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।  এই দুই বক্সারের পাসপোর্টসহ ভ্রমণের নথিগুলো এখনো ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে। সেসব নথির তথ্যাদি যুক্তরাজ্য ও লন্ডনের পাকিস্তান হাইকমিশনে দেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ বক্সারদের ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)।বিষয়টি নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না তারা। কারণ দেশের বাইরে গিয়ে পাকিস্তানি অ্যাথলেটদের এভাবে পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। গত জুন মাসে হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে পালিয়ে যান দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর। এবারের কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে কোনো পদক পায়নি পাকিস্তান। ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোতে দুটি স্বর্ণসহ এই গেমসে আটটি পদক পেয়েছে পাকিস্তান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories