রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

আজ পর্যবেক্ষণমূলক করোনা টিকা নিচ্ছে প্রাথমিকের ১৬ শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থীদের) টিকা কার্যক্রম শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণমূলক প্রয়োগ শেষে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা প্রয়োগ করা হবে।‌‘পর্যবেক্ষণমূলক’ টিকা নিচ্ছে যেসব শিক্ষার্থী ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুরুর দিনে পর্যবেক্ষণমূলক শিশুদের করোনা টিকা গ্রহণে ১৬ শিক্ষার্থীকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের প্রত্যেককেই আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।তাদের মধ্যে প্রথম তালিকায় আছে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির সৌম্য দ্বীপ দাস (রোল-৭), চতুর্থ শ্রেণির মো. আবু সায়েম ফাহিম (রোল-২০), পঞ্চম শ্রেণীর বিকাশ কুমার সরকার (রোল-১০), তৃতীয় শ্রেণীর সাইমুন সিদ্দিক (রোল-১৮), তৃতীয় শ্রেণীর মো. আরাফাত শেখ (রোল-৫), আকিব আহমেদ সায়ন (রোল-৪০), চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহমুদ হোসেন (রোল-১০) ও আল-আমিন (রোল-২)।এছাড়াও টিকা নেবে তৃতীয় শ্রেণীর শামীমা সিদ্দিকা তাসিন (রোল-২৭), রুপা আক্তার (রোল-৪৫), হুমায়রা আফরিন তামান্না (রোল-১৯), নিধি নন্দিনী কুন্ডু (রোল-৩৮), চতুর্থ শ্রেণীর তাসলিমা আক্তার (রোল-১), সানজিদা আক্তার (রোল-১৬), মোছা. নুসরাত জাহান আরিন (রোল-২৩) এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থী হীরা আক্তার (রোল-১৩)।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুরা বয়সে একেবারে ‘ছোট্ট’ হওয়ায় পর্যবেক্ষণমূলক টিকা বেশি সংখ্যক শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে না। তাদেরকে ১৪ দিনের পর্যবেক্ষণমূলক শেষে ২৫ আগস্ট থেকে সারাদেশে সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, ঢাকার কয়েকটি স্কুলের ১৬ শিক্ষার্থীর ওপর পর্যবেক্ষণমূলকভাবে টিকা দেওয়া হচ্ছে। তাদের পর্যবেক্ষণ করে আগামী ২৫ আগস্ট দেশের সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories