শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ, আলফা প্রডাক্টের ম্যানেজার অমিত হালদার গ্রেপ্তার গাজীপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ পিতার হাত ধরে রাজনীতিতে আসা আন্দালিব রহমান পার্থ হলেন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত রাজধানীর বুড়িগঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার সপরিবারে ইউরোপ সফর মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন-ইয়াসির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৯২ বার

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সফর শেষ হয়ে যায় লিটনের। চোট থেকে ফিরতে চার সপ্তাহ সময় লাগার কথা আগেই জানিয়েছিল বিসিবি। এর পরও তাঁর বিষয়ে সময় নিচ্ছিল বোর্ড।আজ মেডিকেল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে, এশিয়া কাপ খেলা হচ্ছে না লিটনের। আগামীকাল সকালে তাঁর এমআরআই করা হবে। চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ডানহাতি ব্যাটারকে। এশিয়া কাপ খেলা হচ্ছে না মিডল অর্ডার ব্যাটার ইয়াসিরেরও। বিসিবির মেডিকেল বিভাগ সূত্র থেকে জানা গেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা যাচ্ছে না।

পিঠের পুরোনো চোটের শঙ্কা জাগিয়ে পরশু খুলনা থেকে ঢাকায় ফিরেছিলেন ইয়াসির। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ে দেশে ফিরে পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। এর মধ্যে চোটের কারণে জিম্বাবুয়ে সফরেও যাওয়া হয়নি ইয়াসিরের। এশিয়া কাপে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ টাইগার্সের হয়ে খুলনায় খেলতে যাওয়া ছিল সেটারই অংশ। এইচপির বিপক্ষে ২৮ রানের ইনিংসও খেলেন। তবে পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠতেই মাঠ ছাড়েন।অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন এশিয়া কাপে খেলার জন্য ফিট আছেন বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তাঁকে স্কোয়াডে রাখা এখন নির্বাচকদের ওপর নির্ভর করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories